1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ট্রাম্পের সঙ্গে বৈঠকে জোর চেষ্টা মোদির

  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩২৬ গননা করুন

একতা ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরকালে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য চেষ্টা চালাচ্ছেন ভারতীয় কূটনীতিকরা। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।

এক ভারতীয় কর্মকর্তা জানান, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাধারণত দেশগুলো জাতিসংঘ সাধারণ বিতর্কের জন্য সময়সূচি সংরক্ষণ করে রাখে, তাই ভারতের প্রধানমন্ত্রী ২৬ সেপ্টেম্বরের প্রাথমিক বক্তাদের তালিকায় রয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, তালিকাটি এখনও সংশোধন হবে এবং মোদি আদৌ অধিবেশনে যোগ দেবেন কিনা তা ঠিক হয়নি। সাধারণ পরিষদের কার্যক্রম শুরু হবে ৯

সেপ্টেম্বর, তবে রাষ্ট্র ও সরকারপ্রধানদের বার্ষিক বিতর্ক ২৩-২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। যদিও সফরের প্রধান উদ্দেশ্য নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়া, তবে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হবে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে দুই দেশের মধ্যে বাণিজ্য ও শুল্কসংক্রান্ত অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করা। সম্ভাব্য মোদি সফরের খবরটি এমন সময় এল যখন রাশিয়ান তেল কেনা অব্যাহত রাখায় নয়াদিল্লিকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

এর ফলে যুক্তরাষ্ট্রে রফতানিকৃত ভারতীয় পণ্যের ওপর মোট শুল্কহার দাঁড়িয়েছে ৫০ শতাংশ, যা যুক্তরাষ্ট্রের যেকোনও বাণিজ্য অংশীদারের ওপর আরোপিত সর্বোচ্চ হারের অন্যতম। এর আগে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে পাঁচ দফা আলোচনার পরও কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রাশিয়ান তেল কেনা বন্ধ করার বিষয়ে মতপার্থক্যের কারণে বাণিজ্য আলোচনা ভেঙে যায়।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মঙ্গলবার জানান, সুইজারল্যান্ড ও ভারতের সঙ্গে বড় কয়েকটি বাণিজ্য চুক্তি এখনও সম্পন্ন হয়নি। তবে ভারত ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় কিছুটা অনাগ্রহী মনোভাব দেখিয়েছে। ফক্স বিজনেস নেটওয়ার্কের ‘কুডলো’ অনুষ্ঠানে বেসেন্ট বলেন, তিনি আশা করেন ট্রাম্প প্রশাসন অক্টোবরের শেষ নাগাদ আলোচনাগুলো শেষ করতে পারবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews