একতা ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন গত ২০ জানুয়ারি। এ মেয়াদেও প্রথম রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবকে বেছে নিতে পারেন তিনি। প্রথম মেয়াদেও সবার আগে সৌদি আরবেই গিয়েছিলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সফর করার সময় শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প নিজেই এই সম্ভাবনার কথা জানান। সাংবাদিকদের ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে শত কোটি ডলারের পণ্য কিনতে রাজি হওয়ায় তিনি এর আগে সৌদি আরবে গিয়েছিলেন। তিনি বলেন, “যদি সেই প্রস্তাব সঠিক হয়, আমি আবারও তাই করব।”
যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক মিত্র সৌদি আরব। ট্রাম্প তার প্রথম দফার শাসনামলে সৌদি আরবকে তার দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার হিসেবে চিহ্নিত করেছিলেন। প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৭ সালে ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছিলেন। সৌদি সরকার ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল। সেখানে তরবারি নিয়ে ট্রাম্পের নাচ বেশ আলোচিত হয়েছিল।

Leave a Reply