1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

ট্রাম্প ঘুষের মামলায় নিঃশর্ত খালাস পেলেন

  • শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৯৭ গননা করুন

একতা ডেস্কঃ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘুষের মামলায় নিঃশর্ত খালাস পেয়েছেন। তার বিরুদ্ধে পর্ন সিনেমার এক অভিনেত্রীকে ঘুষ দেওয়ার মামলায় মুক্তি দিয়ে রায় দিয়েছেন দেশটির একটি আদালত। এই রায়ে জেল ও জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। আগেই ধারণা হয়েছিল, জেল ও জরিমানা থেকে রেহাই পেতে পারেন ট্রাম্প। বিচারক শেষ পর্যন্ত সেই রায়ই দিলেন। মামলার রায় ঘোষণার সময় ভিডিও লিঙ্কের মাধ্যমে ট্রাম্প তার আইনজীবীর পাশে বসে ছিলেন।

রায় ঘোষণার সময় বিচারক মারচান বলেন, ‘এটি সাধারণ কোনো মামলা ছিল না। এর ওপর অনেকের নজর ছিল। তবে আদালতের কাছে যেকোনো মামলাই সাধারণ।’ গত মে মাসে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ করার জন্য ঘুস দেওয়ার সঙ্গে সম্পর্কিত ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প। ড্যানিয়েলকে এক লাখ ৩০ হাজার ডলার দেওয়ার বিষয়টি জালিয়াতির মাধ্যমে নথিতে গোপন রাখার বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছিল। ট্রাম্পের আইনজীবী আদালতকে বলেছিলেন, ট্রাম্পের বিরুদ্ধে অহেতুক অভিযোগগুলো দায়ের করা হয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews