একতা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি ২০ জানুয়ারির মধ্যে হামাস গাজার জিম্মিদের মুক্তি না দেয়, তবে মধ্যপ্রাচ্যে ‘ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। ৭ জানুয়ারি, মঙ্গলবার ফ্লোরিডার মার-আ-লাগো ক্লাবে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “এটি হামাসের জন্য ভালো হবে না এবং কারও জন্যই ভালো হবে না।”
তিনি বলেন, “আমরা ইসরায়েলের এবং আমাদের দেশের নাগরিকদের জিম্মিদশা থেকে মুক্ত করতে চাই। আমি আবারও বলছি, যদি আমার ক্ষমতা গ্রহণের আগেই এই বিষয়টি সমাধান না হয়, তবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।” তিনি কী ধরনের পদক্ষেপ নেবেন, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাননি।

Leave a Reply