1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

ট্রাম্প পুতিনের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন

  • শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ গননা করুন

একতা ডেস্কঃ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ নেতা ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই তথ্য জানা গেছে। দুইজনের সাক্ষাতের ব্যবস্থাও করা হচ্ছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনার জন্য ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন। দায়িত্ব গ্রহণের মাত্র দেড় সপ্তাহ আগে তিনি এই কথা জানালেন।

ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার পাম বিচে তার মার-এ-লাগো রিসোর্টে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে এক বৈঠকে বলেন, ‘তিনি দেখা (পুতিন) করতে চান এবং পুতিনের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন ট্রাম্প।’ ট্রাম্প আরো বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন দেখা করতে চান, তিনি প্রকাশ্যেই বলেছেন এবং আমাদের এই যুদ্ধের অবসান ঘটাতে হবে, এটি একটি রক্তাক্ত পরিস্থিতি।’ তিনি কখনো যুদ্ধবিরতি বা শান্তিচুক্তির জন্য কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেননি এবং প্রায়ই মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভে যে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পাঠিয়েছে তার সমালোচনা করেছেন। এ ছাড়া ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘বিক্রেতা’ বলে উপহাস করেছেন।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে ইউক্রেনে পাঠানো বিশাল সামরিক সহায়তার সমালোচনা করার পাশাপাশি ট্রাম্প পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সম্পৃক্ততা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বাইডেনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধকালীন সমর্থক। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ৬৫ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক সহায়তা প্রদান করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews