1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছেন ইউনূস

  • বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৩৪ গননা করুন

একতা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ৬ নভেম্বর, বুধবার এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেছেন, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ে আপনাকে আমি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছেন বলেও তিনি উল্লেখ করেন।

ড. ইউনূস জানান, আপনাকে দ্বিতীয় মেয়াদের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করায় এটাই প্রতিফলিত হবে যে আপনার নেতৃত্ব ও দূরদর্শিতা যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে অনুরণিত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, আপনার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র সমৃদ্ধ হবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করা অব্যাহত রাখবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অসংখ্য ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি বলেন, আমাদের অংশীদারত্ব আরও জোরদার করতে এবং নিরস্তর উন্নয়নের জন্য

একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি আমি। দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি, আমাদের দুটি বন্ধুত্বপূর্ণ দেশ অংশীদারত্বের নতুন নতুন পথ অন্বেষণের লক্ষ্যে কাজ করে চলেছে। একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকারের সঙ্গে একত্রিত হয়ে সবার জন্য শাস্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার প্রচেষ্টায় অংশীদার হতে ও সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশের সরকার ও শান্তিকামী মানুষ-যুক্ত করেন তিনি।

তথ্যসূত্র: সমাজের কথা

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews