1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ট্রাম্প ফের কানাডাকে প্রস্তাব দিলেন আমেরিকার অঙ্গরাজ্য হওয়ার

  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৭৩ গননা করুন

একতা ডেস্কঃ গত সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় সকাল ১০টায় অটোয়ায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। তার এ ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য বানানোর প্রস্তাব করেছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এ বার্তা পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, কানাডা আমেরিকার সঙ্গে একীভূত হলে তাদের আর কোনো শুল্ক দিতে হবে না। কর অনেক কমে যাবে, কানাডার চারপাশে ঘুরে বেড়ানো চীন ও রাশিয়ার জাহাজের হুমকি থেকে দেশটি নিরাপদ থাকবে। একসঙ্গে থাকলে একটি মহান জাতিতে পরিণত হবে কানাডা। তিনি লিখেছেন, কানাডার অনেক মানুষ আমেরিকার ৫১তম রাজ্যের অংশ হতে আগ্রহী। কানাডাকে টিকিয়ে রাখার জন্য আমেরিকাকে বিশাল আকারের বাণিজ্য ঘাটতি ও ভর্তুকি দিতে হয়। তারা আর সেই ভার আর বহন করবে না। জাস্টিন ট্রুডো এটা জানতেন আর তাই তিনি পদত্যাগ করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews