1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

ট্রেন চালক পাঁচ শতাধিক যাত্রী রেখে পালালেন

  • মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৯৯ গননা করুন

একতা ডেস্কঃ ট্রেনে যাত্রীর পরিমাণ পাঁচ শতাধিক। তা দেখে ট্রেন রেখে পালিয়ে গেলেন ট্রেনটির চালক। জানা গেছে, মোহনগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের চালক ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ট্রেন ফেলে পালিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ক্ষুব্ধ যাত্রীরা স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খানকে অবরুদ্ধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেশনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

স্টাফ ঐক্য পরিষদ লোকোমাস্টার, গার্ড ও টিটিইদের মাইলেজ সুবিধা পুনর্বহালের দাবিতে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতির ডাক দেয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ময়মনসিংহ স্টেশনে পৌঁছায়। তবে ট্রেনটি সেখান থেকে আর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এক যাত্রী জুবায়ের আহমেদ জানান, “ফুপা অসুস্থ, তাই তাকে ঢাকায় নেওয়ার জন্য হাওর এক্সপ্রেসে উঠেছিলাম। কিন্তু ট্রেনটি ময়মনসিংহে থেমে গেছে এবং চালক পালিয়ে গেছে। আমরা খুব বিপাকে পড়েছি।

যাত্রী হাসানুল হক বলেন, “যদি ট্রেনটি ঢাকা না যায়, তবে মোহনগঞ্জ থেকে ছাড়ল কেন? এখন টিকিটের টাকাও ফেরত পাচ্ছি না। তাই স্টেশন সুপারকে অবরুদ্ধ করেছি। সমাধান না হওয়া পর্যন্ত তাকে ছাড়া হবে না। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, “যাত্রীরা আমাকে অবরুদ্ধ করেছে। আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। কিন্তু চালকের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। তিনি আমাকে ফাঁসিয়ে পালিয়ে গেছেন।

ময়মনসিংহ রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, বিক্ষুব্ধ যাত্রীদের নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকায় পাঠানোর বিষয়ে আলোচনা করছি বলেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews