1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

ট্রেন ছিনতাইয়ে পাকিস্তানের অভিযোগের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানায় ভারত

  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৬৯ গননা করুন

একতা ডেস্কঃ পাকিস্তান যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারতকে দায়ী করেছে। দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে, জাফর এক্সপ্রেসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারত জড়িত। বিদেশে অবস্থিত একটি সন্ত্রাসী সংগঠনের নেতৃত্বে এই হামলার পরিকল্পনা হয়েছিল। তবে নয়াদিল্লি ইসলামাবাদের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের আস্তানা’ আখ্যা দিয়ে, অন্যদের দোষারোপ করার পরিবর্তে দেশটির নিজেদের দিকে তাকানো উচিত বলে মন্তব্য করেছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আমরা পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। গোটা বিশ্ব জানে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল কোথায়।

পাকিস্তানের উচিত নিজের অভ্যন্তরীণ সমস্যা এবং ব্যর্থতার জন্য অন্যের ওপর আঙুল তোলা এবং দোষ চাপানোর পরিবর্তে নিজের দিকে তাকানো। পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ এবং তার প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করার অভিযোগ করার পর ভারত সরকারের এই প্রতিক্রিয়া এসেছে। গতকাল ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে অংশ নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, জাফর এক্সপ্রেস হামলার উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে এবং গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে যে সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করছিল।

গত মঙ্গলবার বিকেলে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে ট্রেনটি ছিনতাই করে বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় ট্রেনটিতে অন্তত ৪০০ শতাধিক যাত্রী ছিল। যাদের সবাইকে জিম্মি করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews