1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ডলারের প্রতি আস্থা কমেছে হুমকির যুগ শেষ

  • সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২১৯ গননা করুন

একতা ডেস্কঃ ডলারের চাহিদার সাথে সাথে মূল্যও কমতে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে। মার্কিন যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প ক্ষমতায় বসার আগেই হুমকির ওপর রাখছেন সারাবিশ্বকে। তার প্রথম জবাব পেয়েও গেলেন রাশিয়া থেকে। পার্সটুডে- রাশিয়ার প্লেখানভ ইউনিভার্সিটি অব ইকোনমিক্সের ইন্টারন্যাশনাল ট্রেড বিভাগের সহযোগী অধ্যাপক অ্যানাস্তাসিয়া প্রিকলাডোভা বলেছেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকসের বিরুদ্ধে হুমকি দেওয়ার মাধ্যমে এর সদস্য দেশগুলোর প্রতিক্রিয়া মূল্যায়নের পাশাপাশি এই সংস্থার দুর্বল দিকগুলো যাচাই-বাছাই করার চেষ্টা করছেন।

তিনি বলেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প চীন এবং ব্রিকসের অন্যান্য দেশকে হুমকি দিয়ে ডলারের মাধ্যমে বিশ্বব্যাপী মার্কিন কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করছেন। বার্তা সংস্থা ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানাস্তাসিয়া প্রিকলাডোভার মতে বিভিন্ন দেশের বিরুদ্ধে আমেরিকার একতরফা পদক্ষেপ যেমন রাশিয়ার সম্পদ জব্দ করার মতো পদক্ষেপগুলো ডলারের প্রতি বিশ্বের আস্থা কমাবে যা আমেরিকার অর্থনীতিকে দুর্বল করে ফেলবে।

অধ্যাপকের মতে, চীনের সাথে বাণিজ্য যুদ্ধে আমেরিকার সাম্প্রতিক কৌশল থেকেও এটা স্পষ্ট নিষেধাজ্ঞা ও হুমকির ভাষা একটি অকার্যকর পন্থা হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ব্রিকস গ্রুপের সদস্য দেশগুলোকে হুমকি দিয়ে বলেছেন, ব্রিকসের সদস্য দেশগুলো যদি মার্কিন মুদ্রার পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করে তাহলে তিনি এসব দেশের পণ্যের উপর শতভাগ বাণিজ্য শুল্ক আরোপ করবেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকার নানা কর্মকাণ্ডের কারণে ডলার এখন আর চার বছর আগের অবস্থায় নেই।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews