1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ডাঃ জোবাইদা রহমান সরকারি চাকরি ফিরে পাচ্ছেন

  • বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৩৬ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাঃ জোবাইদা রহমান প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন। সঙ্গে ফিরছে তার সরকারি চাকরিও। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তার চিকিৎসক পদে পুনর্বহাল সংক্রান্ত আদেশ দু-এক দিনের মধ্যেই জারি হতে পারে। ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সরকারি চাকরিতে যোগ দেন ডাঃ জোবাইদা রহমান। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর (এমএসসি) করেন। ২০০৮ সালে তিনি শিক্ষা ছুটিতে স্বামী তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে যান।

রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে ফিরে আর কর্মস্থলে যোগ দিতে পারেননি। এর ফলে ২০১৩ সালে বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তার চাকরির অবসান ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম ফজলুল হক জানান, ডাঃ জোবাইদা রহমানের সরকারি চাকরি পুনর্বহালের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। সকল আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত আদেশ জারি করা হবে। দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর গতকাল ৬ মে, মঙ্গলবার সকালে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডাঃ জোবাইদা রহমান।

তার এ প্রত্যাবর্তন রাজনৈতিক মহলে নানা আলোচনার জন্ম দিয়েছে। ছুটির মেয়াদ শেষে নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে না ফেরায় ২০১৩ সালে ডাঃ জোবাইদাকে চাকরি থেকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন তাকে পুনরায় সরকারি চাকরিতে ফিরিয়ে আনতে ওই বরখাস্ত আদেশ প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews