1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

ডিসিদের নির্দেশ রমজানে খাদ্যশস্য বিতরণে শৃঙ্খলা বজায় রাখতে

  • সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৩ গননা করুন
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

একতা ডেস্কঃ জেলা প্রশাসকদের সম্মেলনে তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে ও বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য। সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে এসব তথ্য জানান খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আগামী মার্চ ও এপ্রিল মাসে প্রায় ৭ লাখ টন খাদ্যশস্য বিতরণ করা হবে। এর মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় তিন লাখ টন চাল পাবে ৫০ লাখ পরিবার। প্রতি কেজি চাল ১৫ টাকা দরে ৩০ কেজি করে বিতরণ করা হবে। টিসিবির মাধ্যমে আরও এক লাখ টন চাল এবং ওএমএসের মাধ্যমে এক লাখ টন চাল সরবরাহ করা হবে।

ঈদের সময় এক কোটি পরিবার বিনামূল্যে ১০ কেজি করে চাল পাবে। আলী ইমাম মজুমদার বলেন, এই উদ্যোগ বাজারে চালের দাম নিয়ন্ত্রণে বড় সহায়তা করবে। এসব কার্যক্রমের তদারকি করবেন ডিসিরা। বিশেষভাবে ঢাকা মেট্রোপলিটনের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করতে বলা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews