1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

ড. ইউনূসকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করতে বললেন তিনি

  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৩০৫ গননা করুন

একতা ডেস্কঃ রংপুরের সাহসী সন্তান শহীদ আবু সাঈদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।’

গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আবু সাঈদের পরিবারের সদস্যদের সংবর্ধনা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। পরিবারের পক্ষ থেকে সনদ গ্রহণ করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। উপস্থিত ছিলেন শহীদের আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া।

ড. ইউনুস তার বক্তব্যে আবু সাঈদের অসীম সাহসিকতার প্রশংসা করে বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ আমাদের জন্য এক অমূল্য উদাহরণ। তার ত্যাগে আমি গর্বিত এবং নিজেকে রংপুরের সন্তান মনে করি।’

প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা-মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন। তিনি আশ্বাস দেন, সরকারের পক্ষ থেকে শহীদের পরিবারের পাশে থাকা এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে। তার প্রেস উইং থেকে জানানো হয়, আবু সাঈদের পরিবারের সদস্যদের জন্য একটি বিশেষ ফান্ড গঠন করার বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে, যা শহীদের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের আওতায় পরিচালিত হবে।

উপস্থিত শহীদের পরিবারের সদস্যরা ড. ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ আবু সাঈদের স্মৃতিকে ধরে রাখার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে এক যৌথ বিবৃতিতে ড. ইউনুস এবং উপস্থিত ব্যক্তিরা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মত্যাগকে নতুন প্রজন্মের জন্য উদাহরণ হিসেবে তুলে ধরার আহ্বান জানান। শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন ভবিষ্যতে শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবে বলে প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে জানান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews