1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ গননা করুন

একতা ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। বুধবার বেলা ১২টায় প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চাবে বিএনপি। একই সঙ্গে দলের পক্ষ থেকে নির্বাচনী রোডম্যাপ সম্পর্কিত প্রস্তাবনা উপস্থাপন করা হবে। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, আগামীকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক রয়েছে। যমুনায় বেলা ১২টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। বৈঠকটি গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে মির্জা ফখরুল সিঙ্গাপুরে চিকিৎসা সফর সংক্ষিপ্ত করে পূর্ব নির্ধারিত সময়ের দুই দিন আগে, অর্থাৎ ১৪ এপ্রিল দেশে ফিরে এসেছেন। বিএনপি নেতারা বলছেন, নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, কেউ বলছেন, জনগণ বর্তমান সরকারকে পূর্ণ মেয়াদে ক্ষমতায় দেখতে চায়; আবার কেউ দাবি করছেন, জুলাইয়ে অভ্যুত্থানকারী ছাত্র-জনতাই এই সরকারকে ক্ষমতায় এনেছে, তারা অনির্বাচিত নয়। অন্যদিকে, প্রধান উপদেষ্টা সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন। এই ভিন্নমত ও বিভ্রান্তিমূলক বার্তার কারণে নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বলে মনে করছে বিএনপি।

বুধবারের বৈঠকে এই ধোঁয়াশা দূর করে সুনির্দিষ্ট নির্বাচনের দিনক্ষণ জানতে চাওয়া হবে। একই সঙ্গে ডিসেম্বরকে সামনে রেখে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রস্তাব করার পরিকল্পনাও রয়েছে, যা রাতের মধ্যে দলের স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews