1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জানুয়ারিতে

  • রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩৬৫ গননা করুন

একতা ডেস্ক: আগামী জানুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে চলেছে ত্রয়োদশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বাংলাদেশসহ ৭০টি দেশের ২২০টি সিনেমা স্থান পেয়েছে।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ- স্লোগানকে প্রতিপাদ্য করে চলচ্চিত্র উৎসব শুরু হবে ১১ জানুয়ারি থেকে। নয় দিনের আসরের পর্দা পড়বে ওই মাসের ১৯ তারিখে। এবারও ভেন্যু হিসেবে রয়েছে জাতীয় জাদুঘর মিলনায়তন, শিল্পকলা একাডেমি, রাশিয়ান সাংস্কৃতিককেন্দ্র ও আলিয়স ফ্রঁসেজ মিলনায়তন। এ উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে জানিয়ে উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের সর্বাধিক মর্যাদাসম্পন্ন ও উল্লেখযোগ্য চলচ্চিত্র উৎসব। প্রতিবছরের মত এবারও রুচিসম্পন্ন ও ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে এই উৎসব ব্যাপক অবদান রাখবে বলে আমরা মনে করি।

এখানে বিশ্বের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের নতুন নতুন সিনেমা দর্শকদের উপহার দেওয়াই উৎসবের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, এবার ৭০ দেশের ২২০ সিনেমা থাকছে আয়োজনে। আসরে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউটস, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্যা ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট এন্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেশন-এ সিনেমা প্রদর্শিত হবে বলে জানিয়েছেন মুজতুবা জানাল। স্পিরিচুয়াল বিভাগে নির্বাচিত হয়েছে ‘কালাচক্রে (রাশিয়া), ‘রেইজ মি আ মেমোরি (এস্তোনিয়া), ‘মন্টে ক্লারজিও’ (পর্তুগাল), ‘আওয়ার মেমোরিজ (ফ্রান্স), ‘আওয়ার মাদার’ (ইতালি), ‘৪০০ ক্যাসেটস (গ্রিস)সহ আরও কিছু সিনেমা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews