1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

ঢাকা হলো দক্ষিণ এশিয়ার দ্বিতীয় ব্যয়বহুল শহর

  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৩৯৩ গননা করুন

একতা ডেস্কঃ দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ব্যয়বহুল শহর ভারতের মুম্বাই। এরপরই রয়েছে রাজধানী ঢাকার নাম। প্রবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করেছে মার্সার কস্ট অব লিভিং সার্ভে। ২০২৪ সালের এ তালিকায় শীর্ষে রয়েছে হংকং। এতে ঢাকার অবস্থান ১৪০তম। যদিও ২০২৩ সালের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৫৪তম। তবে এ বছর ১৪ ধাপ পিছিয়েছে। গতকাল সোমবার এ তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় মুম্বাইয়ের অবস্থান ১৩৬তম। আর ভারতের রাজধানী নয়াদিল্লির অবস্থান ১৬৫তম। শ্রীলংকার রাজধানী কলম্বোর অবস্থান ১৯০ তম এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অবস্থান ২২৪তম। বিশ্বের ২২৬টি শহরের মধ্যে দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ ও নেপালের কোনো শহরের নাম নেই।

তালিকার শীর্ষে থাকা হংকং ২০২২ ও ২০২৩ সালেও শীর্ষে ছিল। এরপরেই রয়েছে সিঙ্গাপুরের অবস্থান। শীর্ষ ১০ শহরের মধ্যে সুইজারল্যান্ডের কয়েকটি শহর রয়েছে। ব্যয়বহুল শহরের তালিকা করতে বিশ্বের ২২৬টি শহরের অন্তত ২০০টি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালী সামগ্রী ও বিনোদন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহর নিউইয়র্ক তালিকায় সপ্তম স্থানে রয়েছে। অন্যদিকে গত বছর লন্ডন ছিল এ তালিকায় ১৭তম স্থানে। কিন্তু এবার যুক্তরাজ্যের এই শহরটি অষ্টম স্থানে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের আরেক শহর লস অ্যাঞ্জেলেস রয়েছে ১০তম স্থানে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews