1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

তবলায় প্রথম পুরষ্কার পেল নদীয়ার পুনম

  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩০৩ গননা করুন

একতা ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যব্যাপী অনলাইনে তবলা প্রতিযোগিতায় খ-বিভাগের প্রথম স্থান অধিকার করে পুরষ্কার জিতে নিলো নদীয়ার পুনম। মুর্শীদাবাদ থেকে সুরাঞ্জলী কালচারাল ইনস্টিটিউশন পরিচালিত এ প্রতিযোগিতায় রাজ্যের সবকয়টি জেলা থেকে অংশগ্রহণ করেছিল উদীয়মান শিল্পীরা। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি করা হয়েছিল ১৩ মার্চ মুর্শীদাবাদের লালবাগ সেমিনার হলে।

পুনম সম্পর্কে সামান্য কিছু কথা না বললেই নয়। বড় হতে হলে ভাল মানুষ হতে হয়। আর ভাল মানুষ তখনই হওয়া যায় যখন তার পরিবারটি হয় ভাল মানুষের। পুনমের বাবা পরিমল বিশ্বাস একজন জুয়েলারী ব্যবসায়ী। মা সুপর্ণা বিশ্বাস একজন উচ্চ শিক্ষিতা, কবি ও আবৃত্তিতে তার দখল রয়েছে ভাল। পরিমল বিশ্বাস নিজে ব্যবসায়ী হয়েও স্ত্রী সুপর্ণাকে লেখাপড়া করিয়েছেন এবং তাকে কবিতা লিখতে উদ্বুদ্ধ করেছেন তিনিই। আর দুজনে মিলে মেয়ে পুনমকে সংস্কৃতিমনা করে গড়ে তুলছেন। এমনকি পারদর্শিনী করেও তুলছেন। পুনম বর্তমানে ৭ম শ্রেনীর ছাত্রী। এই বয়সে তার এই অধ্যাবসায়ের জন্য পরিবারের অবদান রয়েছে ভরপুর। ছায়াছন্দের কর্ণধার শ্রী বিবেকানন্দ সাহা গুরু মহাশযয়ের কাছে পুনমের তবলা শিক্ষা। প্রতিযোগিতার সময় পুনমকে হারমনিয়ামে নিপুন সহযোগিতা করেছে পঞ্চম শ্রেনীর ছাত্রী অনু সাহা। পুনমের পরিবার ও একতার পক্ষ থেকে অনু সাহার জন্য আশাবাদ ও গুরু মহাশয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

এছাড়া তবলা ক-বিভাগে প্রথম হয়েছে সপ্তর্ষী সাহা এবং ক-বিভাগ রবীন্দ্র সঙ্গীতে চতুর্থ স্থান দখল করেছে প্রদীপ্ত রায়। দৈনিক একতার পক্ষ থেকে পুনম এবং তার পরিবারকে প্রাণঢালা অভিনন্দন। পুনমের জন্য আশীর্বাদ নিরন্তর।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews