একতা ডেস্কঃ গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ বলেছেন, ভারত টানা ১৬ বছর বাংলাদেশকে অর্থনৈতিক, রাজনৈতিক দিক দিয়ে দখল করে রেখে শোষণ করেছে। সেই অধিকার থেকে ভারত যখন বঞ্চিত হয়েছে তখনই ভারত বাংলাদেশকে নিয়ে অপচর্চা, অপরাজনীতি, অপতথ্য, অপসাংবাদিকতা করতে শুরু করেছে। বলেছেন। ১৫ মার্চ, শনিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে এ কথা বলেন তিনি।
ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশকে নিয়ে চর্চা অনেকাংশে বেড়েছে। ভারতের মত দেশ যাকে নিয়ে সারাবিশ্বের আগ্রহ, তাদের বাংলাদেশের মত একটি দেশকে নিয়ে এত খবর প্রচার করার কারণটি হলো যেই সুযোগ তারা হারিয়েছে সেই সুযোগ ফিরে পাওয়ার চেষ্টা। ভারতের সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা নিয়ে আমার প্রশ্ন বহু বছর ধরে। একজন সাংবাদিকতার ছাত্র হিসেবে যদি বলি তারা মানসম্মত সাংবাদিকতা খুব কমই করে। বিশেষ করে যখন তাদের জাতীয় স্বার্থের ব্যাপার থাকে বা বাংলাদেশ সংক্রান্ত কোনো ব্যাপার থাকে সেই জায়গায় তারা সাংবাদিকতা করে না। তারা এক ধরণের অ্যাক্টিভিজম করে। অপপ্রচার চালায়। সেটিই এখন চলছে। তবে এর প্রভাব বাংলাদেশে খুব একটা পরে বলে আমি মনে করি না।
Leave a Reply