1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

তারেক রহমানের গণতন্ত্র প্রতিষ্ঠায় যে কোনো মূল্যে লড়াইয়ের আহ্বান

  • সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮১ গননা করুন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

একতা ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতা-কর্মীদের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যে কোনো মূল্যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই বাংলাদেশকে সংকট থেকে উত্তরণ সম্ভব হবে। সোমবার খুলনা মহানগর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত এই সম্মেলনে তিনি যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন। দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হয়ে তার বক্তব্য প্রায় ২৫ মিনিট স্থায়ী হয়। বিএনপির ভেতরে গণতান্ত্রিক চর্চা চলছে, যা দলকে শক্তিশালী করবে। দেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের হাজারো নেতা-কর্মী খুন ও গুম হয়েছেন। অনেকে এখনো মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিচ্ছেন। কিন্তু আমাদের লড়াই থেমে থাকলে চলবে না। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গণতন্ত্র ধ্বংস হয়েছে, মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে। কিছুদিন আগেও হাজার হাজার নেতা-কর্মীকে নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু আমাদের অগ্রযাত্রা থামানো যাবে না।

আমাদের রাজনীতিতে যুক্তি-তর্ক থাকবে, তবে এমন কিছু করা যাবে না যাতে স্বৈরাচারী শক্তি সুযোগ নেয় বা জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিব্যবস্থা উন্নয়নে কাজ করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে। দেশকে রক্ষা করতে হলে সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে। সংস্কারের নামে অবান্তর আলোচনা না করে জনগণের বাস্তব সমস্যার সমাধানে মনোযোগ দিতে হবে। যুক্তরাজ্যের মতো একটি দেশে স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে ৭৭ বছর লেগেছে। আমাদের ৫০ বছরের বেশি সময় পার হয়ে গেলেও এখনো পুরোপুরি সফল হওয়া সম্ভব হয়নি। অনেক কাজ বাকি আছে এবং সেগুলো আমাদেরই করতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews