1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ সৃষ্টি হয়নি বললেন সালাহউদ্দিন আহমেদ

  • সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২২০ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে যে পরিবেশ প্রয়োজন, তা এখনও আমরা সৃষ্টি করতে পারিনি। গতকাল রবিবার দুই সপ্তাহ পর লন্ডন থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এ মন্তব্য করেন।

গত শনিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন সালাহউদ্দিন। ঢাকায় অবতরণের পর তিনি বলেন, অনুকূল পরিবেশ হলে শিগগির তারেক রহমান দেশে ফিরবেন। সেজন্য অল্প কিছু সময় লাগবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সব সময় নতুন দলকে স্বাগত জানায়। তবে সেটা যেন কিংস পার্টির মতো সরকারের আশ্রয়-প্রশ্রয়ে না হয়। বর্তমানে দেশে যে ফ্যাসিবাদ-বিরোধী ঐক্য গড়ে উঠেছে, তা বাস্তবায়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন।

সংবিধান বিষয়ে তিনি বলেন, সংবিধান কখনও কবর দেওয়া যায় না। পরিবর্ধন বা সংশোধন হতে পারে। এ সময় নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এ নীতি-নির্ধারক। তারেক রহমানের সঙ্গে কী কী বিষয়ে কথা হয়েছে, এসব বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, আপনারা ধীরে ধীরে এ বিষয়ে জানতে পারবেন। তবে তিনি ঐক্যের কথা বলেছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews