1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

তারেক রহমানের ৭৭ দশমিক ১ শতাংশ জনপ্রিয়তা

  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ গননা করুন

একতা ডেস্কঃ একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা উর্ধ্বমুখী। সম্প্রতি স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের গবেষণা প্রতিবেদন অনুযায়ী, তার বক্তব্য এবং কার্যক্রম সম্পর্কে ৭৭ দশমিক ১ শতাংশ মানুষ ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। ইতিবাচক মতামতের হার ৭৭ দশমিক ১ শতাংশ, যেখানে ১৪ দশমিক ৩ শতাংশ নিরপেক্ষ এবং মাত্র ৮ দশমিক ৬ শতাংশ নেতিবাচক। গবেষণায় ব্যবহৃত হয়েছে প্রধান টেলিভিশন চ্যানেল এবং ইউটিউব প্ল্যাটফর্মে তারেক রহমানের ১২টি বক্তব্য সম্পর্কিত কমেন্টের উপর ভিত্তি করে ডেটা মাইনিং এবং অ্যানালাইটিক্স। গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত জনগণের মতামতের গতি-প্রকৃতি নিয়ে এই গবেষণা করা হয়। সময়ের সাথে সাথে ইতিবাচক মতামতের হার বেড়েছে, যা তারেক রহমানের বক্তব্যের গ্রহণযোগ্যতার উত্থানকে নির্দেশ করে।

তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এবং ফ্যাসিস্ট শাসনব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান জনগণের কাছে তাকে একজন শক্তিশালী ও প্রত্যাশিত নেতা হিসেবে তুলে ধরেছে। তার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আশাবাদ দেখা দিয়েছে। গবেষণাটি সম্পন্ন করতে বাংলাদেশি টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং ইন্টারনেট প্ল্যাটফর্মে তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া বিশ্লেষণ করা হয়েছে। কমেন্ট সংগ্রহ ও পর্যবেক্ষণ করার মাধ্যমে ‘ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়। তার এই জনপ্রিয়তা ভবিষ্যতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। তার নেতৃত্বাধীন বিএনপি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নতুন শক্তি অর্জন করতে কাজ করে যাচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews