1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

তাহসানের নতুন অধ্যায় শুরু

  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১১১ গননা করুন

একতা ডেস্কঃ বিনোদন জগতের ঢালিউড অভিনেতা-গায়ক তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা হঠাৎই ভক্তদের চমকে দিয়ে নিজেদের বিচ্ছেদের ঘোষণা দেন ২০১৭ সালে। বিয়ের প্রায় ১১ বছর পর তাদের সংসারে ভাঙনের খবর অবাক করে দিয়েছে সবাইকে। গায়ক তাহসানের সঙ্গে বিচ্ছেদের দুই বছরের মাথায় টালিউড পরিচালক সৃজিত মুখার্জির গলায় মালা দেন অভিনেত্রী। এরপর মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়িতে থিতু হন মিথিলা।

বিচ্ছেদের পরও সাত বছর সিঙ্গেল ছিলেন অভিনেতা তাহসান খান। এর মধ্যে নতুন করে তার সম্পর্কের কোনো খবর পাওয়া যায়নি। তবে গতকাল ৪ জানুয়ারি, শনিবার সকাল থেকেই ছড়িয়ে পড়ে এ সংগীতশিল্পীর বিয়ের খবর। বেলা গড়িয়ে রাত নামতেই জানা যায়, সন্ধ্যায় ঢাকায় একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আয়োজনে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করছেন তাহসান। এ সংবাদ গণমাধ্যমে আসতেই ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন অভিনেতা। নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন তারা।

দ্বিতীয় বিয়ের খবরে আরও একবার সংবাদের শিরোনামে এলেন তাহসান। আরও একবার সাবেক স্ত্রী মিথিলার প্রতিক্রিয়া জানার চেষ্টা করলেন নেটিজেনরা। অবশ্য অভিনেত্রী তাহসান-রোজার বিয়ে নিয়ে এখনো কোনো মন্তব্য বা শুভেচ্ছাবার্তা জানাননি মিথিলা। যদিও গতকাল শনিবার ভোরেই মেয়ে আইরার সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়েছেন মিথিলা। সেই ছবিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। একপর্যায়ে ফেসবুক থেকে স্টোরিটি ডিলিট করে দেন অভিনেত্রী।

গুঞ্জন শোনা যায়, গায়ক তাহসান জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেও মিথিলার সংসারে ফের ভাঙনের সুর। বেশ কিছু দিন ধরেই মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে ঢাকায় থাকছেন অভিনেত্রী। পরিচালক সৃজিতের পাশে দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে না মিথিলাকে। এমনকি আইরাকে ঢাকায় একটি স্কুলে ভর্তিও করিয়েছেন অভিনেত্রী।

বৈবাহিক জীবনে এ তারকা দম্পতির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে। সেটি সৃজিতের জন্মদিনে আরও বেশি স্পষ্ট হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা মেলেনি মিথিলার। সেই সৃজিতের জন্মদিনের সময় থেকেই আলাদা থাকছেন দুজন। স্ত্রীর সঙ্গে দূরত্বের জন্য মেয়ে আইরাকে খুব মিস করছেন সৃজিত বলেও জানা যায়। বর্তমানে দুজন রয়েছেন দুই প্রান্তে। একজন বাংলাদেশে অন্যজন কলকাতায়। তবে কি কারণে তাদের মাঝে এই দূরত্ব, সেটি অবশ্য স্পষ্ট কিছু জানা যায়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews