1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

থানা থেকে পালাল হত্যা মামলার আসামি

  • বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ গননা করুন

একতা ডেস্কঃ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার আসামি হৃদয় শেখ (২৫) পালিয়েছেন। বুধবার মুকসুদপুর থানা থেকে তিনি পালিয়ে যান। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। হৃদয় শেখ মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের মৃত হেমায়েত শেখের ছেলে।

থানা থেকে আসামি পালানোর বিষয়টি বুধবার সন্ধ্যার পর জানাজানি হয়। এরপর মুকসুদপুর থানার ওসি রাত ১০টার দিকে বিজ্ঞপ্তি দেন। ২০২৪ সালে আকাশ মাতুব্বরকে হত্যা করা হয়। এ ঘটনায় গত বছরের ৮ মার্চ মামলা হয়। হৃদয় শেখকে ২নং আসামি করেন বাদি। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে মুকসুদপুর থানা-পুলিশ। পরে তাকে থানাহাজতে রাখা হয়। সেখান থেকে তিনি সকাল সাড়ে ৮টার দিকে পালিয়ে যান। হত্যাকাণ্ডের শিকার আকাশ মাতুব্বর ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দামদরদি গ্রামের শাহা আলম মাতুব্বরের ছেলে।

বাদি শাহা আলম মাতুব্বর বলেন, ‘আমার ছেলেকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়। ৭ মার্চ মুকসুদপুর উপজেলার মাহারাজপুর ইউনিয়নের দুয়ারিডাঙ্গা গ্রামের একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। হৃদয় এ হত্যা মামলায় ২নং আসামি। আমি গত রাতে হৃদয়ের খোঁজ নিয়ে পুলিশকে জানালে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে থানা থেকে কি করে আসামি পালাল?’

মামলার তদন্তকারী কর্মকর্তা শামিম আল মামুনের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলবেন না বলে জানান। মুকসুদপুর থানা ওসি বলেন, হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু সকালে থানা থেকে তি পালিয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews