1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

দক্ষিণ কোরিয়ায় পুরুষ কমে যাওয়ায় সামরিক বাহিনী সংকুচিত করা হচ্ছে

  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৩৪ গননা করুন

একতা ডেস্কঃ গত ছয় বছরে ২০ শতাংশ কমে ৪ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর সদস্য সংখ্যা। বিশ্বের সর্বনিম্ন জন্মহার সম্পন্ন দেশটিতে সামরিক সেবার জন্য উপযুক্ত পুরুষ জনসংখ্যা হঠাৎ কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল রবিবার প্রকাশিত এক সরকারি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীর সদস্যসংখ্যার এই হ্রাস চলতে থাকলে ভবিষ্যতে অফিসার স্বল্পতা ও সামরিক কার্যক্রম পরিচালনায় জটিলতা দেখা দিতে পারে। ২০০০ সালের গোড়ার দিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে প্রায় ৬ লাখ ৯০ হাজার সদস্য ছিল। তবে ২০১০-এর শেষভাগ থেকে সদস্যসংখ্যা দ্রুত হ্রাস পেতে থাকে এবং ২০১৯ সালে তা ৫ লাখ ৬৩ হাজারে নেমে আসে। যেখানে ২০২২ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার সক্রিয় সেনা সদস্য সংখ্যা প্রায় ১২ লাখ।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত ২০ বছর বয়সী পুরুষের সংখ্যা ৩০ শতাংশ কমে ২ লাখ ৩০ হাজারে নেমে এসেছে। এ বয়সেই বেশিরভাগ পুরুষ বাধ্যতামূলক সামরিক সেবায় (বর্তমানে ১৮ মাস মেয়াদি) অংশ নেয়। সামরিক সেবার মেয়াদ কমানোর পেছনে দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক জোট ও নিজস্ব প্রতিরক্ষা শিল্পের অগ্রগতিকে বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম বড় অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। ১৯৫৩ সালে কোরিয়ান যুদ্ধ শেষে যেখানে পুরুষদের ৩৬ মাস বাধ্যতামূলক সামরিক সেবা দিতে হতো, সেখানে এখন তা অনেক কমে এসেছে।

২০২৫ সালের জন্য দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাজেট ৬১ ট্রিলিয়ন ওন (৪৩.৯ বিলিয়ন মার্কিন ডলার), যা উত্তর কোরিয়ার পুরো অর্থনীতির আকারের চেয়েও বড় বলে ধারণা করা হচ্ছে। তবুও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, বর্তমানে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক সক্ষমতা ধরে রাখতে প্রায় ৫০ হাজার সেনার ঘাটতি রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews