1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

দহগ্রাম সীমান্তে আবারও বিএসএফের তৎপরতা

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ গননা করুন

একতা ডেস্কঃ লালমনিরহাট জেলার পাটগ্রামের দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন নিয়ে আবারও দেখা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তৎপরতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৫১ সেকেন্ডের একটি ভিডিওতে, বিএসএফের উপস্থিতিতে ভারতীয়দের বেড়া নিয়ে কাজ করতে দেখা যায়।

বিজিবি প্রতিবেশী রাষ্ট্রের এ কাজের বিরোধিতা করলেও তারা বেশ কিছুক্ষণ শূন্যরেখায় বেড়া নির্মাণের কাজ চালিয়ে যায় বলে জানা গেছে।

বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে উভয় দেশ আপাতত সব ধরনের বেড়া নির্মাণকাজ বন্ধ থাকা সিদ্ধান্তের কথা বিজিবির একজন জওয়ান স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও তা উপেক্ষা করে তর্ক জুড়ে দেন বিএসএফের সদস্যরা। এ সময় একজন বিএসএফ সদস্যকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘আমরা কাজ করব, তোমার যা করার তুমি কর।’

গত ১০ জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখা বরাবর প্রায় দেড় কিলোমিটার অংশজুড়ে চার ফুট উচ্চতার কাঁটাতারের বেড়া নির্মাণ করে ভারত। এতে বিজিবি বাধা দিলে উভয় বাহিনীর মাঝে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিয়ে উভয় বাহিনীর ডিআইজি পর্যায়ের বৈঠকে আপাতত কাজ না করার সিদ্ধান্তের পর সীমান্তে উভয় বাহিনী উত্তপ্ত পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ ঘটনার এক সপ্তাহ যেতে না যেতে সেই কাঁটাতারের বেড়ায় অসংখ্য কাঁচের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। সর্বশেষ সেই বেড়া নির্মাণ নিয়ে আবারও তৎপর হতে দেখা গেল ভারতীয় সীমান্তরক্ষীকে।

এ ঘটনা তিন থেকে ৪ দিন আগের জানিয়ে পাটগ্রামের পানবাড়ি বিজিবি ক্যাম্পের সুবেদার মো. জামিল বলেন, বাধা দেওয়ার পর কাজ বন্ধ করেছে বিএসএফ। আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি। তারা কড়া প্রতিবাদ জানিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews