একতা ডেস্কঃ নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া স্মরণে জাতীয় ক্ষেত্রে নানা অবদানের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। আজ বেগম রোকেয়া পদক পাবেন কিংবদন্তি ক্রীড়াবিদ ও বর্ষীয়ান দাবাড়ু রানী হামিদ। এ তথ্যটি নিশ্চিত করেছেন রানী হামিদের ছেলে ও সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। তিনি বলেন ‘এটা অত্যন্ত আনন্দের যে, আম্মা রোকেয়া পদক পাবেন। ক্রীড়ার মাধ্যমে নারী জাগরণে ভূমিকা রাখায় উনাকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এই স্বীকৃতি দিচ্ছে।’ বাংলাদেশ দাবা ও রানী হামিদ সমার্থক শব্দ। চার দশকের বেশি সময় তিনি দাবা খেলছেন। কয়েক মাস আগে ৮২ বছর বয়সে হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড খেলেছেন।

Leave a Reply