1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

দাবি আদায় না হওয়া পর্যন্ত সব পলিটেকনিকে শাটডাউন

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে ‘শাটডাউন’ কর্মসূচি চলবে বলে জানিয়েছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে সকল পলিটেকনিকে শাট ডাউন কর্মসূচি পালন-এর বিষয়ে সংবাদ সম্মেলনে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রতিনিধি মোঃ মাশফিক ইসলাম এ ঘোষণা দেন। তিনি বলেন, দীর্ঘ সাত মাস যাবত আমরা আমাদের আন্দোলন সেদিন রাখার পরও কোনো ফলাফল পায়নি। আমাদের দাবি বাস্তবায়ন না করে বারবার আশ্বাস দেওয়া হয়েছে। গত ১৬ এপ্রিল চূড়ান্ত কর্মসূচি হিসেবে সারা বাংলাদেশের ব্লকেড কর্মসূচি পালন করি। এরপর আমাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বৈঠকে সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন না।

বর্তমান প্রেক্ষাপটে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ আমাদের দাবি বাস্তবায়নের জন্য একটি রূপরেখা কমিটি গঠন করে দিলেও, এখন পর্যন্ত সেই কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই কমিটির কোনো সফলতা আমরা দেখতে পাচ্ছি না বা কোনো তথ্যও পাচ্ছি না। তিনি বলেন, আমাদের দাবি কীভাবে বাস্তবায়ন হবে তাও জানতে পারছি না, এই কমিটি দ্রুত কাজ করছে না। এই প্রেক্ষিতে আমরা আজকে সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করেছি। আমাদের দাবি আদায়ের রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে এভাবে ‘শাটডাউন’ থাকবে। একইভাবে সব পলিটেকনিকের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবনসহ সব কার্যক্রম ক্যাম্পাসে বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রতিনিধি শাহাদাত আহমেদ, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews