1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

দামুড়হুদায় ট্রাক্টরের ধাক্কায় ২ যুবক নিহত

  • রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১২ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় ট্রাক্টরের ধাক্কায় নাহিদ (১৯) ও সুইট (২৫) নামের দুই যুবক নিহত হয়েছেন। ৮ ফেব্রুয়ারি, শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুরাতন বাস্তুপুর গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ পুরাতন বাস্তুপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে এবং সুইট একই গ্রামের সেলিম উদ্দিনের ছেলে। শনিবার রাতে নাহিদ ও সুইট মোটরসাইকেল যোগে দামুড়হুদার রঘুনাথপুর থেকে নিজ গ্রাম বাস্তুপুরের দিকে যাচ্ছিলেন। পথে পুরাতন বাস্তুপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

দামুড়হুদা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। ঘাতক ট্রাক্টরের চালককে আটক করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নিহতদের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রাক্টর ও চালককে শনাক্তে অভিযান চালাচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews