একতা ডেস্কঃ দুই বছর বৃদ্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আবার চাল আমদানি শুরু হলো বাংলাদেশের। ১৭ নভেম্বর, রবিবার রাত ৮টার দিকে চাল বোঝাই তিনটি ট্রাক বন্দরে প্রবেশ করার মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম।
যশোরের মাহাবুবুল আলম ফুড প্রোডাক্ট নামের আমদানিকারক প্রতিষ্ঠানটি ভারতের পশ্চিমবঙ্গের সুধর্মআয়াত নির্যাত প্রাইভেট লিমিটেড নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে প্রথম চালানে তিনটি ট্রীকে ১০৫ টন (এক লাখ ৫ হাজার কেজি) মন বাসমতি চাল আমদানি করেছেন। একই আমদানিকারকের আরও ১০০ টন চাল ওপারে রয়েছে যা আজ (সোমবার) বেনাপোল বন্দরে প্রবেশ করতে পারে। আমদানিকারকরা জানান, দেশের বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেয়। ফলে রোববার থেকে চাল আমদানি শুরু হয়েছে। ভারতও চাল রপ্তানিতে মূল্য উন্মুক্ত করে দেয়ায় আমদানি বাড়বে এবং দেশের বাজারে দাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা করছেন।
২৪ জন আমদানিকারকের মধ্যে যশোর এলাকার ১২ জন আমদানিকারক ৭৩ হাজার সিদ্ধ ও ১৯ হাজার আতপ চাল আমদানির অনুমতি পেয়েছে। সবাই চাল আমদানি করতে পারবে কিনা সন্দেহ ব্যবসায়ীদের। কারণ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সমুদয় চাল আমদানি করে বাজারজাত করতে হবে। বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী হেমন্ত কুমার সরকার জানান, তাদের কাছ থেকে শুধু মাত্র একটি আমদানিকারক প্রতিষ্ঠান (মাহাবুবুল আলম ফুড প্রোডাক্ট) প্রথম চালানে ১০৫ মেট্রিক টন চালের আইপি সার্টিফিকেট নিয়েছেন। এ প্রতিষ্ঠানের আরও ১০০ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশের কথা রয়েছে। বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার জানান রাতে আমদানিকৃত চাল প্রবেশ করেছে। আগামীতে আরও চাল প্রবেশ করবে।

Leave a Reply