1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

দুই সন্তানকে হত্যার পর গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১০১ গননা করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ সাতক্ষীরার কালীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুই শিশু সন্তানকে হত্যার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন রত্না পারভীন (২৬)। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার কালিকাপুর গ্রামে। রত্না পারভীন কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মাহমুদ হাসানের স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বেশ কিছুদিন যাবৎ মাহমুদ হাসানের সাথে তার স্ত্রী রত্না পারভীনের কলহ চলছিল বলে জানায় তার প্রতিবেশিরা। বুধবার দুপুরের দিকে রত্না পারভীন তার ছেলের নামে পরিচালিত গধযরৎ অনৎধৎ নামক ফেসবুক আইডিতে ‘এতো কিছু করার কি দরকার ছিল, আপনার বউ বাচ্চা নিয়ে থাকতে পারেননি, থাকেন আপনার ছাবিনার নিয়ে, আমার সংসার করতে দিলেন না’ স্ট্যাটাস দেন। পরে তিনি বিষমিশ্রিত খাবার খাইয়ে দুই ছেলে আরিয়ান (৫) ও মাহির আবরার (২) কে হত্যা করে। এরপর তিনি আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা রত্না পারভীনকে চিকিৎসার জন্য দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান ও উপপরিদর্শক প্রদীপ সানা ঘটনাস্থলে গিয়েছেন।

কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে সে ব্যাপারে তদন্ত চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews