1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

দুদকের মামলা হলো সাইফুজ্জামান শেখর ও স্ত্রী সিমার বিরুদ্ধে

  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ গননা করুন
মাগুরা-১ আসনের সাবেক এমপি সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রী সিমা রহমান।
মাগুরা-১ আসনের সাবেক এমপি সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রী সিমা রহমান।

একতা ডেস্কঃ মাগুরা-১ আসনের সাবেক এমপি সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রী সিমা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল ৭ জানুয়ারি, মঙ্গলবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, এদিন দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়ে মামলা দুটি করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, সাইফুজ্জামান শেখর অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৬২ হাজার ৫২১ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছে। একই সঙ্গে তিনি নিজ নামীয় ব্যক্তিগত ও ব্যাবসায়িক সাতটি ব্যাংক হিসাবের মাধ্যমে তিনি মোট ৫ কোটি ৫৩ লাখ ৬২ হাজার ৬১৬ টাকা জমা এবং ৫ কোটি ৪৫ লাখ ১৯ হাজার ৬৯৯ টাকা উত্তোলনসহ সর্বমোট ১০ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন। প্রাপ্ত এসব অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে-এর হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা: মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪(৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় ০১ (একটি) মামলা রুজু করা হয়।

আরেক মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শেখরের স্ত্রী সিমা রহমান অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার স্বামীর ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১৬ লাখ ১ হাজার ৩৩২ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ সনের ৫(২) ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারায় ০১ (একটি) মামলা রুজু করা হয়।

তথ্যসূত্রঃ  দিনকাল

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews