1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

দূষিত ফেন্টানিলে শতাধিকের উপরে মৃত্যু আর্জেন্টিনায়

  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৪১২ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ সম্প্রতি আর্জেন্টিনায় হাসপাতালগুলোতে দেওয়া ব্যাকটেরিয়া-সংক্রমিত ফেন্টানিলের কারণে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

সরকার ঘটনার জন্য স্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচএলবি ফার্মা গ্রুপ ও এর মালিক অ্যারিয়েল ফুরফারো গার্সিয়াকে দায়ী করেছে। গত মে মাস থেকে আর্জেন্টিনার চারটি প্রদেশ ও রাজধানী বুয়েনস আইরেসের একাধিক হাসপাতালে এই দূষিত ওষুধ ব্যবহারের ফলে মৃত্যুর ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট জাভিয়ের মাইলির মুখপাত্র জানান, এই ওষুধের একটি ব্যাচই শতাধিক মানুষের মৃত্যুর জন্য দায়ী। সরকারি বিবৃতিতে বলা হয়, তদন্তে জানা গেছে, প্রথম মৃত্যুর ঘটনা ঘটার তিন মাস আগে আর্জেন্টিনার ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এএনএমএটি ওই ল্যাব বন্ধ করে দিয়েছিল।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফুরফারো গার্সিয়া নিজের দায় অস্বীকার করে বলেছেন, তার এক সাবেক সহকর্মী গণমাধ্যমে খবরটি ছড়িয়েছেন। দুই সপ্তাহ আগে বুয়েনস আইরেসের দক্ষিণে লা প্লাতা শহরের একটি হাসপাতালের বাইরে নিহতদের স্বজনেরা প্রতিবাদ করেন এবং “ফেন্টানিল ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার” দাবি জানান।

এক নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট মাইলি অভিযোগ করেন, তার প্রধান প্রতিদ্বন্দ্বী বামপন্থি সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্শনার-এর সমর্থকরা ফুরফারো গার্সিয়ার সম্পৃক্ততার বিষয়টি আড়াল করেছে, যদিও তিনি কোনো প্রমাণ দেননি। ফুরফারোকে তিনি “দীর্ঘদিনের কির্শনারপন্থী সহযোগী” বলে অভিহিত করেন।

এএনএমএটির পক্ষ থেকে ফেন্টানিল মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সংস্থার এক কর্মী এএফপিকে জানান, একটি হাসপাতাল সরবরাহে দূষিত ওষুধ শনাক্ত করে রিপোর্ট দেওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, চিকিৎসা রেকর্ড পর্যালোচনা শেষে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews