1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

দেবতা বানানো হয়েছিল বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথকে

  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৯৭ গননা করুন

একতা ডেস্কঃ বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথকে দেবতা বানানো হয়েছিল বলে মন্তব্য করেছেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কথাসাহিত্যিক ও গীতিকার লতিফুল ইসলাম শিবলী। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

কবি নজরুল ইনস্টিটিউটের এই নির্বাহী পরিচালক বলেন, ‘গত ১৫ বছরে রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্গবন্ধু-এই দুজনকে দেবতার রূপ দেওয়া হয়েছিল। তাদের মানুষের পর্যায় থেকে দেবতার কাতারে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের আবার মানুষের কাতারে নিয়ে আসা হবে।’ কবি নজরুলকে নিয়ে কোনো কাজই করা হয়নি বলে অভিযোগ শিবলী বলেন, কবি নজরুলকে নিয়ে ভবিষ্যতে প্রান্তিক পর্যায় পর্যন্ত অনুষ্ঠান করা হবে। কুয়াকাটায় নজরুল মঞ্চ করা হবে। রাজধানীর রবীন্দ্রসরোবরের অন্য পাশে বিদ্রোহী চতুর করা হবে।’ সাংবাদিকের এক প্রশ্নে তিনি বলেন, বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথকে ‘হিরো বানাতে গিয়ে অন্যদের অস্বীকার করা হয়েছে। গত ১৫ বছরে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথকে নিয়ে সব অনুষ্ঠান করা হয়েছে। অন্যদের স্বীকৃতি দেওয়া হয়নি। যার যা অবদান, এবার সবাইকে তার স্বীকৃতি দেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews