1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও পরিবারের

  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ গননা করুন

একতা ডেস্কঃ সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার, এবং মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ মামলার অনুসন্ধানের দায়িত্বে থেকে তাদের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন, যা শুনানির সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর উপস্থাপন করেন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজারের সোনাপুর এলাকা থেকে জান্নাত আরা হেনরী এবং তার স্বামী শামীম তালুকদার লাবুকে র‍্যাব গ্রেপ্তার করে। এরপর তাদের বিরুদ্ধে তিনটি হত্যা এবং একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে, ১৯ সেপ্টেম্বর আদালত তাদের বিরুদ্ধে ৬০ দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews