1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

দেশব্যাপী বিক্ষোভ আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে

  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ গননা করুন

একতা ডেস্কঃ ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে মঙ্গলবার রাজধানী ঢাকাসহ অন্তত ১৫টি জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিএনপি, জাতীয় নাগরিক কমিটি, সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এসব প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন এটি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাতের শামিল। বক্তারা ভারত সরকারের ব্যর্থতাকে এ ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের হামলা সভ্য কোনো রাষ্ট্রে কুটনৈতিক প্রাঙ্গণে হতে পারে না। তাঁরা দাবি করেন, একটি মহল এই ধরনের হামলার মাধ্যমে বাংলাদেশে অশান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে আবার নয়াপল্টনে শেষ হয়। রিজভী বলেন, “ভারত নিজেদের ব্যর্থতা আড়াল করতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে উগ্রতা দেখাচ্ছে।”

চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, রংপুর, সিলেট, ফরিদপুর, রাজবাড়ী, কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম: কাজীর দেউড়িতে বিএনপির প্রতিবাদ সমাবেশে নেতারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে, যা রুখে দিতে হবে। রাজশাহী: ভুবন মোহন পার্ক থেকে শুরু হওয়া মিছিল নগর প্রদক্ষিণ করে।

রংপুর: পায়রা চত্বরে বিএনপির সমাবেশে নেতা-কর্মীরা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ফরিদপুর প্রেসক্লাব থেকে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট: সর্বস্তরের জনগণের ব্যানারে মশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীরা মশাল মিছিল করে হামলার প্রতিবাদ জানান। বিক্ষোভ সমাবেশগুলোতে বক্তারা কূটনৈতিক প্রাঙ্গণে হামলাকে আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন। নেতারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার দাবি করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews