একতা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘একাত্তরে মহান বিজয় অর্জনের ক্ষেত্রে চট্টগ্রামের গুরুত্ব অনেক বেশি। চট্টগ্রামের বিপ্লব উদ্যান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে বিপ্লব ঘটিয়েছিলেন। তিনিই চট্টগ্রাম রেডিও স্টেশন থেকে প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন।’ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর ষোলশহরের বিপ্লব উদ্যানে বিজয় দিবসের শোভাযাত্রা-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজকের স্বাধীনতা পাওয়ার পেছনে স্বাধীনতা যুদ্ধের যে প্রেরণা, সেটা চট্টগ্রাম থেকে শুরু হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় গর্বের। আর এ কারণেই শহীদ জিয়া দেশের প্রথম ও প্রধান মুক্তিযোদ্ধা।

Leave a Reply