1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

দেশের বাইরে বসে ষড়যন্ত্রকারীদের রাজনীতি করার নৈতিকতা নেই

  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ গননা করুন
বিএনপি আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

একতা ডেস্কঃ আন্দোলনের চাপে পালিয়ে দেশের বাইরে গেলেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছেন শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। এসব মন্তব্য করলেন বিএনপি আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি ব্রাদার্স ইউনিয়নের সভাপতি পদের দায়িত্বে আছেন। তিনি আরো বলেন, যারা দেশের বাইরে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যায়, তাদের দেশের মাটিতে রাজনীতি করার কোন নৈতিক অধিকার থাকতে পারে না।

গতকাল ৭ ডিসেম্বর নরসিংদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। তিনি। মহান মুক্তিযুদ্ধে এই নরসিংদীর মানুষ অগ্রণী ভূমিকা রেখেছেন তার বাবা মুক্তিযুদ্ধের সময়ে এই নরসিংদীতে ঘাঁটি করেছিলেন বলেও জানান।

তিনি বলেন, বিএনপিকে সামনে আরো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এসময় বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। স্বৈরাচার পতন হয়েছে কিন্তু আমাদের সামনে আরো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিএনপির যারা নেতাকর্মী আমরা রয়েছি আমাদেরকে অত্যন্ত দায়িত্বশীল আচরণ করতে হবে। যাতে জনগণ কোন কারণেই মনোক্ষুন্ন না হয়। আগামী নির্বাচনে আমরা বিজয় লাভ করে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশকে গড়ে তুলতে চাই। একটি গণতান্ত্রিক এবং স্বাধীন বাংলাদেশ হিসেবে যার সার্বভৌমত্ব নিয়ে আর কেউ কোনদিন ছিনিমিনি না খেলতে পারে, জিয়াউর রহমানের আদর্শকে আমরা ধারণ করে আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা সুন্দর সমাজ গড়বো সেই সুন্দর সমাজ গোলার অংশ হচ্ছে এই ক্রিয়া।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews