একতা ডেস্কঃ ভারত সরকার আমাদেরকে শাস্তিতে থাকতে দিতে চায় না বলে মন্তব্য করে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন কষ্টে আছেন।
বিগত ১৫ বছরে লাখ লাখ কোটি টাকা পাচার করেছেন তিনি। এখন ভারতে পালিয়ে গিয়ে দেশটির হিন্দুত্ববাদী নেতা মোদির মদদে এ দেশে দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। ঐতিহ্যগতভাবে বাংলাদেশ সম্প্রীতির দেশ। খেলাফত মজলিসের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে র্যালির আগে সমাবেশে ড. কাদের এসব কথা বলেন। তিনি বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসী ঐক্যবদ্ধভাবে স্বাধীনতাবিরোধী সব ষড়যন্ত্র রুখে দেবে। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। দলটির যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল বলেন, ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করলে ভারতই ভেঙে খান খান হয়ে যাবে।
সমাবেশে খেলাফত মজলিসের নেতা প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, অধ্যাপক একেএম গোলাম আজম, মাওলানা বিএম সিরাজ, মাওলানা এমদাদুল্লাহ খাঁন প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply