1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে বললেন রিজভী

  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ গননা করুন

একতা ডেস্কঃ দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা গতকাল যে বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস। শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো বলেন, গতকাল একজন উপদেষ্টা সংস্কার নিয়ে যে বক্তব্য দিয়েছেন, আমি বলব তিনি মিথ্যা বলেছেন। উপদেষ্টার বক্তব্য ভ্রান্ত ও বিভ্রান্তিমূলক। পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরা করেছেন। সমস্ত সংস্কার হয়েছে পার্লামেন্টে। সেই ব্রিটেন বলেন বা আমেরকিা বলেন সারা দুনিয়ায় যত সংস্কার হয়েছে তা হয়েছে রাজনীতিবিদদের মাধ্যমে। তিনি বলেন, সংস্কার নিয়ে বাড়াবাড়ি এবং রাজনীতিকদের দোষারোপ করার অর্থ ইতিহাস সম্পর্কে অজ্ঞতা।

রিজভী বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এক একটা দেশে এক একটা সময়ে যে ডিমান্ড হয় সে অনুযায়ী সংস্কার হয় এবং তা করেছেন রাজনীতিবিদরা। একদিনে সমাজের অনিয়ম দূর হয়ে যায় না। এর জন্য প্রয়োজন সর্বস্তরের সহযোগিতা। বর্তমান সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে রয়েছে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব। এখনো আমাদের চারপাশ থেকে যে হুমকি আসে, আমাদের দেশের বিরুদ্ধে যে অপপ্রচার অপতথ্য প্রচার করা হচ্ছে, আমাদের চট্টগ্রাম দখলের কথা বলে যে হুমকি আসছে তা জাতি মেনে নেবে না। আমরা একটি স্বাধীন জাতি, আমাদের দেশ একটি স্বাধীন স্বার্বভৌম দেশ। একটি স্বাধীনতা সংগ্রামের মধ্যদিয়ে এদেশ স্বাধীন হয়েছে। সুতরাং কারও হুমকিতে এ জাতি মাথা নথ করবে না। কারও দাসত্ব আমরা মেনে নেব না।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, শামীমুর রহমান শামীম, মাহবুবুল ইসলাম মাহবুব, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তাফা জামান, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল, মৎস্যজীবী দলের আবদুর রহিম, ছাত্রদলের রাকিবুল ইসলাম, নাছির উদ্দিন নাছিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews