একতা ডেস্কঃ সুজন সাধারণ সম্পাদক এবং নির্বাচন সংস্কার কমিটির কমিশনার ড. বদিউল আলম মজুমদার বলেছেন, অন্তবর্তী সরকার সময়ে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের মাঠ থাকবে সমতল। সেভাবে নির্বাচন কমিশনকে গঠন করা হবে। থাকবে না কোন রাজনৈতিক হস্তক্ষেপ। অধিকার বঞ্চিত মানুষরা আদায় করবে তাদের অধিকার। ১৮ ডিসেম্বর, বুধবার রাতে রংপুর সার্কিট হাউসের হলরুমে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
ড. মজুমদার বলেন, “দেশের মানুষকে নির্বাচনমুখী করতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। এজন্য নির্বাচন সংস্কার কমিটি গঠন করেছে। উৎসবের ভোট যাতে ফিরে আসে এজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। ইভিএম মেশিন ছিল একটি কালো বক্স। অতীতের নির্বাচনে রাজনৈতিক দলগুলো মেশিনের মাধ্যমে ভোট নিয়ে খেলা করেছে। এই দুর্বল পদ্ধতি বাংলাদেশের জন্য নয়; মানুষ এটাকে গ্রহণ করেনি। তাই ব্যালটের ভোটই হচ্ছে উত্তম ও সহজ পদ্ধতি।” এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা সুজন সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন, মহানগর সুজন সভাপতি খন্দকার ফকরুজ্জামান বেঞ্জুসহ সুজনের বিভাগীয় সমন্বয়ক রাজেস দে।

Leave a Reply