1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

দেশে ৫০ লাখ নতুন ভোটার হচ্ছেন

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ গননা করুন

একতা ডেস্কঃ নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দেশে নতুন করে আরও প্রায় ৫০ লাখ ভোটার হচ্ছেন। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। নিবন্ধনপ্রক্রিয়া শেষ হলে তারা ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। অপরদিকে হালনাগাদ কার্যক্রমে ১৫ লাখ ২৩ হাজার মৃত ভোটারের তথ্য পাওয়া গেছে।

ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, সর্বশেষ তিন বছর আগে যখন বাড়ি বাড়ি গিয়ে তথ্য হালনাগাদ করা হয়েছিল, তার চেয়ে এবার মৃত ভোটারের সংখ্যা কম। এটি কেন কম, তা এখনই বলা যাচ্ছে না। মাঠপর্যায়ে যারা কাজ করেছেন, তাদের সঙ্গে কথা বলার পর এ বিষয়ে একটি স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। চলতি বছর ৬১ লাখ নতুন ভোটার নিবন্ধন করার লক্ষ্য রয়েছে। এবার ভোটার বৃদ্ধির হার ৩ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে বাদ পড়া ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ৪৪ শতাংশ। আর নতুন ভোটারযোগ্য নিবন্ধনের হার ১ দশমিক ৪৫ শতাংশ।

তিনি বলেন, এবার ১৬ লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন, তাদেরও যুক্ত করা হবে তালিকায়। নিবন্ধন চলবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত। এছাড়া অনলাইন ও আঞ্চলিক কার্যালয়ে ভোটার হওয়ার যোগ্যরা নিবন্ধন করতে পারবেন। তবে কোনো তথ্য-সংগ্রহকারী কোনো বাড়িতে না গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews