1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

দ্বিতীয় স্বাধীনতা বলার মাধ্যমে স্বাধীনতা দিবসকে খাটো করা হচ্ছে বললেন মির্জা আব্বাস

  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৭০ গননা করুন

একতা ডেস্কঃ যারা জুলাই অভ্যুত্থানকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলছেন, তারা মূলত স্বাধীনতা দিবসের গুরুত্ব খাটো করতে চান বলে মন্তব্য করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ছাত্রদের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে নতুন অনুভূতি পাওয়া গেছে। কিন্তু এটাকে ‘দ্বিতীয় স্বাধীনতা বলা ঠিক নয়। আজকের স্বাধীনতা দিবসই প্রমাণ করে, বাংলাদেশের স্বাধীনতা একটাই, দ্বিতীয় কোনো স্বাধীনতা নেই। যারা এমন কথা বলেন, তারা প্রকৃতপক্ষে স্বাধীনতা দিবসের গুরুত্বকে ছোট করতে চান। আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে, যেন ভবিষ্যৎ প্রজন্ম এটাকে রক্ষা করতে পারে। এজন্য মহান আল্লাহর কাছে আমরা দোয়া করছি।

তিনি বলেন, দলীয় আদর্শের কারণে রাজনৈতিক দলগুলোর অবস্থান ভিন্ন হলেও জাতীয় স্বার্থে সবাই এক হতে পারে। তার ভাষায়, বাংলার মানুষ যখন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দাঁড়াবে, তখন সবাই এক হয়ে যাবে। আদর্শগত পার্থক্য থাকলেও এটি অনৈক্য নয়, বরং স্বার্থের সংঘাত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ইঙ্গিত দিয়েছেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে। বিএনপি এ নিয়ে আস্থা রাখলেও নির্বাচনের ব্যাপারে তাদের করণীয় সম্পর্কে প্রশ্ন করা হলে মির্জা আব্বাস বলেন, “সময় এলে দেখা যাবে তখন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews