1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

দ. কোরিয়ায় কুকুরের মাংসের ব্যবসা বন্ধ হচ্ছে

  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৪ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সরকার জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে এই বাণিজ্য পুরোপুরি নিষিদ্ধ করা হবে। দক্ষিণ কোরিয়ার কৃষি, খাদ্য ও গ্রামীণবিষয়ক মন্ত্রণালয় জানায়, এরই মধ্যে ৪০ শতাংশ কুকুরের মাংস খামার স্বেচ্ছায় বন্ধ হয়ে গেছে। ২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদ কুকুর প্রজনন, জবাই ও বিতরণ সংক্রান্ত বিশেষ আইন পাস করে। এরপর গত আগস্ট থেকে সরকার কুকুরের মাংস ব্যবসায়ীদের খামার বন্ধে উৎসাহিত করতে শুরু করে। দক্ষিণ কোরিয়ায় মোট ১ হাজার ৫৩৭টি নিবন্ধিত কুকুরের মাংস খামারের মধ্যে ৬২৩টি ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।

এর মধ্যে সবচেয়ে বেশি বন্ধ হয়েছে ছোট খামার (৩০০ বা তার কম কুকুর রাখা হতো), যার সংখ্যা ৪৪৯টি। মাঝারি খামার (৩০০ থেকে ১,০০০ কুকুর) বন্ধ হয়েছে ১৫৩টি, আর বড় খামার (১,০০০-এর বেশি কুকুর) বন্ধ হয়েছে ২১টি। ২০২৪ সালের শেষ নাগাদ আরও ৯৩৮টি খামার বন্ধ হয়ে যাবে, যা মোট খামারের প্রায় ৬০ শতাংশ। ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে পুরোপুরি কুকুরের মাংস-বাণিজ্য নিষিদ্ধ করতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ব্যবসায়ীদের স্বেচ্ছায় খামার বন্ধ করতে উৎসাহিত করা হচ্ছে, সহজ গাইডলাইন, নতুন ব্যবসা শুরুতে পরামর্শ এবং আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews