একতা ডেস্কঃ বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেশের রাজনীতির অঙ্গনে। চলতি মাসেই জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সম্প্রতি একটি গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে।
নতুন দলের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি দায়িত্ব নেওয়ার আগে সরকারের পদ থেকে পদত্যাগ করবেন। এটি খুব দ্রুতই ঘটবে বলে নিশ্চিত জানা গেছে। সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না। তারা নির্বাচনের আগে পদ ছাড়বেন বলে জানা গেছে।
Leave a Reply