1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

নতুন পরিচালনা কমিটি গঠন সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদে

  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৭৬ গননা করুন

একতা ডেস্কঃ ব্রিটিশ বাঙালী কবি-সাহিত্যিকদের প্রাচীণতম সংগঠন সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের ২৭ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার লন্ডন সময় সন্ধ্যা ৬টায় পূর্বলন্ডনের বাংলাটাউনের ৩৭/সি প্রিন্সলেট স্ট্রিটে সংগঠনের অস্থায়ী অফিসে দ্বিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে নতুন কমিটির প্রধান নির্বাচন কমিশনার ছিলেন লেখক গবেষক মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার ফারুক আহমদ। সহযোগিতায় ছিলেন সহকারী নির্বাচন কমিশনার ময়নুর রহমান বাবুল ও আতাউর রহমান মিলাদ। এর আগে সংগঠনের সভাপতি কবি ময়নুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি এ কে এম আব্দুল্লার পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির স্বাগত ভাষণের মাধ্যমে সভার কাজ শুরু হয়।

নবগঠিত এ কমিটিতে কবি মোহাম্মদ ইকবালকে সভাপতি, উদয় শংকর দুর্জয়কে সেক্রেটারি ও কবি টিভি উপস্থাপিকা হেনা বেগমকে কোষাধ্যক্ষ করা হয়। তাছাড়া তিনজন সহসভাপতি হলেন এ কে আজাদ ছোটন, কবি ইকবাল হোসেন বুলবুল, সাংবাদিক রহমত আলী, সহ-সাধারণ সম্পাদক কবি এম মোশাহিদ খান এবং কবি ও আবৃত্তিকার স্মৃতি আজাদ, সহকারী কোষাধ্যক্ষ নূরুন নবী আলী, সাংগঠনিক সম্পাদক কবি শামীম আহমদ, সহকারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহিদ, মিডিয়া সেক্রেটারি কবি-সাংবাদিক জুয়েল রাজ, সাহিত্য সম্পাদক কবি সৈয়দ হেলাল সাইফ, সাংস্কৃতিক সম্পাদক কবি ও সাবেক কাউন্সিলার শাহ সুহেল আমিন। ১৩ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কমিটির সদস্যরা হলেন, কবি ময়নুর রহমান বাবুল, কবি এ এ এম আব্দুল্লাহ, গবেষক ফারুক আহমদ, কবি আতাউর রহমান মিলাদ, কবি আবু মকসুদ, নূরুল ইসলাম, কবি কাজল রশিদ, কবি আসমা মতিন, কবি আনোয়ারুল ইসলাম অভি, কবি সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া, ফয়েজুল ইসলাম ফয়েজনূর, শামসুল হক শাহ আলম ও নূরজাহান রহমান। আগামী ৩১ ডিসেম্বর নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews