1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

নতুন বছরে বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটিতে দাঁড়িয়েছে

  • বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২২৯ গননা করুন

একতা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আদমশুমারির তথ্য অনুযায়ী, গত বছরের শেষ দিন পর্যন্ত বিশ্বে প্রায় ৭ কোটি ১০ লাখ শিশু জন্মগ্রহণ করেছে। ফলে ১ জানুয়ারি, বুধবার নতুন বছরের শুরুতেই বিশ্বের জনসংখ্যা হবে প্রায় ৮০৯ কোটি।

গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত। দেশটির আনুমানিক জনসংখ্যা প্রায় ১৪১ কোটি। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো বলছে, ১ জানুয়ারি বিশ্বের আনুমানিক জনসংখ্যা হবে ৮০৯ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৫১১ যা গত বছরের তুলনায় ০ দশমিক ৮৯ শতাংশ বেশি। ২০২৫ সালের জানুয়ারিতে প্রতি সেকেন্ডে প্রায় ৪ দশমিক ২টি শিশুর জন্ম এবং ২টি শিশুর মৃত্যু হতে পারে। ২০২৩ সালের তুলনায় চলতি বছর জনসংখ্যা ০ দশমিক ৯ শতাংশ বাড়তে পারে। বছরের শেষে বিশ্বের জনসংখ্যা পুনর্মূল্যায়ন করে তার তথ্য দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

তথ্য অনুযায়ী, নতুন বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে প্রতি ৯ সেকেন্ডে ১টি শিশুর জন্ম এবং ৯ দশমিক ৪ সেকেন্ডে ১টি শিশুর মৃত্যু হতে পারে। এছাড়া প্রতি ২৩ দশমিক ২ সেকেন্ডে একজন আন্তর্জাতিক অভিবাসী যুক্তরাষ্ট্রের নাগরিক হবেন। ২০২৪ সালের জুলাই মাসে ভারতের জনসংখ্যা দাঁড়ায় ১৪০ কোটি ৯১ লাখ ২৮ হাজার ২৯৬ জনে। সে সময় দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা অর্জন করে নেয়। এরপরেই রয়েছে চীন। দেশটির জনসংখ্যা ১৪০ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৯২৯। চীনের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র। নতুন বছরে দেশটির জনসংখ্যা হবে আনুমানিক ৩৪ কোটি ১১ লাখ ৪৫ হাজার ৬৭০।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews