1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নারায়ণগঞ্জে থার্টিফার্স্ট নাইটে যুবককে কুপিয়ে হত্যা আহত ৫

  • বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ গননা করুন

একতা ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় থার্টিফার্স্ট নাইটের কনসার্টকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে হৃদয় (২০) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত পাঁচজন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর পাগলা বউ বাজার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ৩১ ডিসেম্বর, মঙ্গলবার দিবাগত রাতে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে পাগলা বউবাজার রেলস্টেশন সংলগ্ন খেলার মাঠে দুই গুরু ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করেন। ডিজে পার্টি ও কনসার্টের মঞ্চে ওঠা নিয়ে কিশোর গ্রুপের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় বউ বাজার মাঠাপট্টি এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে হৃদয়কে সুইচ গিয়ার দিয়ে বুকের মধ্যে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করলে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। এলোপাথাড়ি ছুরিকাঘাতে আরো আহত হয় সানি (২০) আপন (২১) রাব্বিসহ (২৫) পাঁচজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে নারায়ণগঞ্জের র‍্যাব-১১ ও ফতুল্লা মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ফতুল্যা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ডিজে পার্টির মঞ্চে ওঠা নিয়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এরই জের ধরে এক গ্রুপ ধারারো অস্ত্র নিয়ে আরেক গ্রুপের উপর হামলা চালায়। এতে হৃদয় নামে এক কিশোর মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কিশোর গ্যাংয়ের সদস্য হাসিব, তলাম, আসিফসহ কয়েকজন কিশোরের নামোল্লেখ করে মামলা দায়ের প্রস্তুতি চলছে। পুলিশ জড়িতদের চিহ্নিত করে দোষীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews