1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

নারী কনস্টেবেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ লাইন্স থেকে

  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ গননা করুন

একতা ডেস্কঃ কনস্টেবল তৃষ্ণা বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে পটুয়াখালী পুলিশ লাইন্সের নারী ব্যারাক থেকে। ১৯ জানুয়ারি, রবিবার দুপুরে নারী ব্যারাকের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহত তৃষ্ণা বিশ্বাস ২০২৩ সাল থেকে পটুয়াখালী পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি মাদারীপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে।

পুলিশ সূত্র জানিয়েছে, তৃষ্ণাকে তার কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেন। এরপরই অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম নুরুল আখতার নিলয় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমেদ মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাজেদুল ইসলাম, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদসহ আরও অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, আমরা নিহতের পরিবারকে খবর দিয়েছি। পরিবারের সদস্যরা এলেই মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews