একতা ডেস্কঃ বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। শিগগির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই তারকা ক্রিকেটার। নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন। ইতোমধ্যে আংটি বদলের মাধ্যমে বাগদানও হয়ে গেছে তার। বিষয়টি নিজেই জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সম্প্রতি একটি একান্ত সাক্ষাৎকারে খবরটি জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার তো বাগদান হয়ে গেছে ইতোমধ্যেই!
বিয়েটা কবে হবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব শিগগির, হ্যাঁ, খুব শিগগির বিয়ে করতে যাচ্ছি আমি। বিয়ের তারিখটা খোলাসা করেননি জ্যোতি। একই ভাবে পাত্র সম্পর্কেও ধোঁয়াশা রেখে দিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক। তবে এ ঘোষণা শিগগির দেবেন জ্যোতি, সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন সে সাক্ষাৎকারেই। তবে বিয়ের পর তার জন্য অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। জ্যোতি বাংলাদেশ নারী ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক। দল অনেক স্মরণীয় জয় তুলে নিয়েছে তার নেতৃত্বে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। কবে শুভক্ষণটি আসে, এখন অপেক্ষা তারই।
Leave a Reply