একতা ডেস্কঃ নিয়োগ বাতিল করা হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) ছয়জন সদস্যের। আজ সোমবার তাদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ বাতিল হওয়া ছয়জন হলেন ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক ড. শাহনাজ সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, মো. মুনির হোসেন, শাব্বির আহমদ চৌধুরী ও অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান।
প্রজ্ঞাপনে বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত ছয়জন ব্যক্তির পিএসসির সদস্য পদে নিয়োগ আদেশ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাতিল করা হলো। তারা এখনো পিএসসির সদস্য হিসেবে শপথ নেননি। গত ২ জানুয়ারি পিএসসির সদস্য হিসেবে এ ছয়জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৯ জানুয়ারি তাদের শপথ নেওয়ার কথা খঞ্চলেও একদিন আগে অর্থাৎ ৮ জানুয়ারি রাতে তা স্থগিত করা হয়।

Leave a Reply